গ্যালাক্সি এ১০এস ফোনের তথ্য ফাঁস, যা থাকছে...

২১ জুলাই, ২০১৯ ১১:০৮  
স্যামসাং একটি নতুন স্মার্টফোন উন্মোচনের পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। ইতিমধ্যেই গ্যালাক্সি এ১০এস সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। এবার এই ফোনের ফিচার সামনে এলো। এক রিপোর্টে জানা গিয়েছে, গ্যালাক্সি এ১০এস ফোনে থাকছে মিডিয়াটেক প্রসেসর। এক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা গিয়েছে এই ফোনের ডুয়াল ক্যামেরার প্রাইমারি সেন্সরে থাকছে ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য ফোনে থাকছে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করেছে স্যামসাং। এছাড়াও ফোনে থাকছে একটি ৪ হাজার এমএএইচ ব্যাটারি। ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বাজেট সেওগমেন্টের দখল নিতে শিঘ্রই উন্মোচন হতে পারে এই স্মার্টফোনটি। তবে এই বিষয়ে এখনও কিছু জানায়নি স্যামসাং।